Logo
Logo
×

সারাদেশ

নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম

নারীসহ ফ্ল্যাট থেকে আটক সাবেক ওসি মাহবুব সাময়িক বরখাস্ত

রাজশাহীতে নারীসহ ফ্ল্যাট থেকে আটক পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরের নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাট থেকে এক নারীসহ তাকে থানায় নেওয়ার ঘটনার পর এ তথ্য জানিয়েছেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ।

শুক্রবার সন্ধ্যায় ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, ‘ইন্সপেক্টর মাহবুব আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশ পাওয়ার পর বিধি মোতাবেক তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে।’

এর আগে শুক্রবার সকালে নাদের হাজির মোড়ের একটি ফ্ল্যাটে মাহবুব আলম ও এক নারী অবস্থান করছেন বলে খবর পেয়ে সেখানে যায় পুলিশ। দীর্ঘ সময় দরজা না খোলায় পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা খুলে দুজনকে বের করে থানায় নেওয়া হয়।

ঘটনার পর ফ্ল্যাটে থাকা নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেন মাহবুব আলম। তবে ঘটনাস্থলে থাকা আন্নি আক্তার নিজেকে মাহবুবের স্ত্রী দাবি করে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দেন তিনি।

এদিকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোস্তাক আহমেদ জানান, মাহবুব আলম কোনো ছুটি বা অনুমতি ছাড়াই রাজশাহীতে এসেছিলেন। বিষয়টি নওগাঁ জেলা পুলিশকে জানানো হয়েছে।

মাহবুব আলম ২০২৪ সালে রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি ছিলেন। ওই সময় তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তাকে চন্দ্রিমা থানা থেকে প্রত্যাহার করা হয়।

এরপর তিনি নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। পরে তাকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন