Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম

মনোহরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিজের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নিজস্ব রূপরেখা তুলে ধরতে সংবাদ সম্মেলন করেছেন মনোহরগঞ্জ উপজেলার ৪ নং ঝলম উত্তর ইউনিয়ন এর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান সুমন।

উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের সামনে তিনি তার নির্বাচনী মাস্টার প্ল্যান উপস্থাপনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি ও ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। এই এলাকাকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।"এজন্য এলাকার সর্বস্তরের জনগণের  পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা ও সমর্থন চান তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এলাকায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা দেয়ায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, মনোহরগঞ্জ উপজেলার দেবপুর গ্রামের বাসিন্দা মরহুম আবদুল ওয়াদুদ এর পুত্র আবদুল মান্নান সুমন।স্কুল জীবন থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়ার আদর্শে গঠিত বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ওয়ার্ড ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে এখন তিনি মনোহরগন্জ উপজেলা বিএনপির নির্বাহী সদস্য। বিগত সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মনোহরগন্জ ও ঢাকায় বিভিন্ন সময় হামলা, মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন।

তিনি দেবপুর জনকল্যাণ পরিষদ এর সাধারণ সম্পাদক এবং এই সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডের সুনাম অত্র এলাকাব্যাপী ছড়িয়ে পড়েছে। বর্তমানে তিনি নরহরিপুর দেবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ঢাকা পূর্বাচলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ চৌধুরী, ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান জিলানী, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবদুল আউয়াল, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি, আমির হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, প্রবাসী মোরশেদ আলম প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন