ঈশ্বরগঞ্জে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পিএম
ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন ও সদস্য সচিব মাজহারুল ইসলাম রানা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় "জাতীয় ছাত্রশক্তি"' এর সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ৬ মাসের জন্য একটি নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার, (১৫ সেপ্টেম্বর ) সংগঠনটির ময়মনসিংহ জেলা শাখার কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। ময়মনসিংহ জেলা শাখা জাতীয় ছাত্রশক্তি আহ্বায়ক আলী হোসেন ও সদস্য সচিব মাজহারুল ইসলাম রানা যৌথভাবে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত এ নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিবুজ্জামান সাকিব এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মিনহাজুল আলম মোমেন । এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাকিব মিয়া এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাব্বির আহমেদ শুভ দায়িত্ব পালন করবেন।
এছাড়াও মুখ্য সংগঠক হিসেবে রুহুল আমিন দায়িত্ব পেয়েছেন। নবগঠিত কমিটির আহ্বায়ক সাকিবুজ্জামান সাকিব বলেন, আমার প্রধান লক্ষ্য হবে ঈশ্বরগঞ্জে একটি সুসংগঠিত, দায়িত্বশীল ও ইতিবাচক ছাত্র নেতৃত্ব তৈরি করা। শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার ও সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষা, সামাজিক সচেতনতা এবং ইনসাফ প্রতিষ্ঠার উদ্যোগে সংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ত করতে চাই।



