বিএনপির একাধিক জামায়াতের একক
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
মনোহরগঞ্জে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে নানা গুঞ্জন ও নির্বাচনী হিসাব-নিকাশ। ৪ নং উওর ঝলম ইউনিয়ন এ নির্বাচনি মাঠে স্পষ্ট ফুটে উঠছে দুটি বিপরীত চিত্র একদিকে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলের একাধিক মনোনয়নপ্রত্যাশীর ভিড়, অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাঁটছে তাদের শৃঙ্খলাবদ্ধ কৌশলে 'একক প্রার্থী' নীতি নিয়ে।
দীর্ঘদিন পর নির্বাচনে একাধিক প্রার্থী মাঠে নামায় বিএনপির ভেতরে দলীয় মনোনয়ন নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। প্রায় প্রতিটি ইউনিয়ন এ একাধিক প্রভাবশালী নেতা নিজেদের প্রার্থিতা জাহির করছেন। হাইকমান্ড থেকে একক প্রার্থী চূড়ান্ত করার নির্দেশনা থাকলেও দলের দীর্ঘদিনের কর্মী-সমর্থকদের সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
জামায়াতের নিভৃত প্রস্তুতি ও 'একক সিদ্ধান্ত': বিপরীত মেরুতে জামায়াতে ইসলামী বেশ আগেই তাদের একক প্রার্থী বাছাইয়ের কাজ সম্পন্ন করছে। দলটির সাংগঠনিক কাঠামোর কারণে অভ্যন্তরীণ কোনো কোন্দল প্রকাশ পাচ্ছে না। প্রায় প্রতিটি এলাকাতেই তারা একক প্রার্থী নির্ধারণ করা শুরু করেছে।
স্থানীয় ভোটাররা মনে করছেন, বিএনপি যদি সময়মতো দলীয় প্রার্থীর কোন্দল নিরসন না করতে পারে, তবে জামায়াতের এই 'একক প্রার্থী' কৌশল অনেক ইউনিয়ন এ তাদের শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিতে পারে। এখন দেখার বিষয়, বিএনপি কীভাবে তাদের একাধিক প্রার্থীর চ্যালেঞ্জ সামলে একক বাক্সে ভোট বন্দি করতে পারে।



