Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, তদন্তে কমিটি গঠন

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, তদন্তে কমিটি গঠন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের দাবি করা ছয়জনের মৃত্যু নিয়ে ধুম্রজাল দেখা দিয়েছে। এদিকে, এ ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করছে হাসপাতাল কর্তৃপক্ষ।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাঙ্গামাটিয়ার শাহজাহান (৪০), তারাকান্দার বালিখা গ্রামের কুলসুমা (৩৫) তাড়াহুড়ো করে নামতে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। বাকি দুজনের মধ্যে একজন শিশু রয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। 

তবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর অগ্নিকাণ্ডের ঘটনায় কোন মৃত্যু হয়নি বলে দাবি করেছেন। অগ্নিকাণ্ডের পর ৪ জনের স্বাভাবিক মৃত্যুর কথা উল্লেখ করেছেন তিনি। তবে পদদলিত হয়ে কোন মৃত্যু আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান। 

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ধোঁয়ায় ভবনের ভেতর আচ্ছন্ন হয়ে পড়লে রোগী ও স্বজনরা দ্রুত নিচে নামার চেষ্টা করেন। প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান জানান, প্রাথমিকভাবে হাসপাতালের লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং তার পাশাপাশি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রমও এখন সচল আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন