Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি: দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পিএম

শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি: দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়া, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেকারিকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার খন্দকার টোলা ও বাগড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে আল-মদিনা বেকারিকে ২০ হাজার টাকা এবং মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। আল-মদিনা বেকারির মালিক বাবলু (৫৩) এবং মায়ের দোয়া বেকারির মালিক ইনছান আলী (৪৫)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেকারি দুটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। পরিদর্শনে খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা, অন্য প্রতিষ্ঠানের নামে পণ্য মোড়কজাত করা এবং মোড়কে সঠিক ঠিকানা ব্যবহার না করার মতো অনিয়ম পাওয়া যায়।

এ ছাড়া কারখানার ভেতরে টয়লেট ব্যবহার, ভুয়া বিএসটিআইয়ের মোড়ক ব্যবহারের মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব অনিয়মের কারণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

পরে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি দল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন