Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নতুন ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে শিশু ওয়ার্ডে এ আগুন লাগে।

ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, আগুন লাগার পরপরই হাসপাতালে থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে।

তিনি আরও বলেন, সদর ফায়ার স্টেশন থেকেও দল ঘটনাস্থলে যাচ্ছে। ধোঁয়া নিয়ন্ত্রণের পর অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন