Logo
Logo
×

সারাদেশ

মেধা ও যোগ্য নাগরিক গঠনে শিক্ষার বিকল্প নেই: সোহাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

মেধা ও যোগ্য নাগরিক গঠনে শিক্ষার বিকল্প নেই: সোহাগ

দৈনিক সমকাল পত্রিকার ১২ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। এছাড়াও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, দৈনিক সমকাল পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি শরিফ উদ্দিন সবুজ, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার আহসান সাদিক শাওনসহ শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “দেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে মেধার কোনো বিকল্প নেই। যোগ্যতা অর্জনের জন্য অবশ্যই মেধার বিকাশ ঘটাতে হবে। একটি জাতি যত বেশি শিক্ষিত হবে, সেই জাতি তত বেশি উন্নত হবে।”

তিনি বলেন, “দৈনিক সমকাল পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতার মতো একটি সুন্দর ও শিক্ষামূলক আয়োজন করায় সমকাল কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই। 

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তি ও সৃজনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরও বলেন, “দেশ ও জাতি গঠনে শিক্ষা, সংস্কৃতি ও মেধা বিকাশমূলক যেকোনো কার্যক্রমের সঙ্গে মীম শরৎ গ্রুপ সব সময় সম্পৃক্ত রয়েছে। ভবিষ্যতেও দেশের কল্যাণ ও জনগণের স্বার্থে আমরা এ ধরনের ভালো উদ্যোগের পাশে থাকব।”

বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, আত্মবিশ্বাস ও যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়ায়। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সঠিক জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করবে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা দৈনিক সমকালের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন