Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে মহাসড়কের দেয়ালে ট্রাকের ধাক্কা, আন্ডারপাসের রাস্তা বন্ধ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

শেরপুরে মহাসড়কের দেয়ালে ট্রাকের ধাক্কা, আন্ডারপাসের রাস্তা বন্ধ

বগুড়ার শেরপুরে বগুড়া-ঢাকা মহাসড়কের ছোনকা আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে সড়কের দেয়ালে ধাক্কা লেগে একটি মালবাহী ট্রাকের নিচের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে মহাসড়ক থেকে আন্ডারপাস ব্রিজে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও সহকারী অক্ষত রয়েছেন। এছাড়া অন্য কোনো যানবাহন বা ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

দুর্ঘটনাকবলিত ট্রাকটির চালক আব্দুল জলিল। তিনি মাগুরার সীমাখালী এলাকার মৃত খোরশেদ মোল্লার ছেলে। তিনি জানান, রংপুর থেকে প্রাইমপোস্টের মালামাল নিয়ে কুমিল্লা ও নোয়াখালীর চৌমুহনী এলাকায় যাওয়ার পথে ছোনকা আন্ডারপাসের কাছে একটি ছোট গাড়িকে সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের দেয়ালে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের ক্যাবিন ছাড়া নিচের অংশ ব্যাপকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হচ্ছে। দ্রুত দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, ছোনকা আন্ডারপাসের ওই স্থানে এর আগেও বেশ কয়েকটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন