Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

কক্সবাজারে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় পারভেজ মো. আবুল কালাম নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এ রায় ঘোষণা করেন বলে জানান মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ।

পারভেজ মো. আবুল কালাম (৩৯) চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মগবাজার খামারপাড়ার মেহের আলীর ছেলে।

এপিপি ইফতেখার মাহমুদ জানান, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে হানা দেয় একজন চোর। এ সময় ওই গৃহবধূকে জিম্মি করে দুটি মুঠোফোন ও আড়াই হাজার  টাকা ছিনিয়ে নেন ওই যুবক। এ সময় গৃহবধূ ও তাঁর দুই শিশুসন্তান আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে ওই যুবক গৃহবধূকে রান্নাঘরে নিয়ে রামদা দেখিয়ে জিম্মি করে ধর্ষণ করেন। এ ঘটনায় অজ্ঞাত আসামি দেখিয়ে একটি মামলা হয়। পুলিশ পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করা পারভেজকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

তিনি বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত পারভেজ মো. আবুল কালামকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন