Logo
Logo
×

সারাদেশ

ডেপুটি স্পিকারের আমন্ত্রণে সংসদ ভবন পরিদর্শনে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম

ডেপুটি স্পিকারের আমন্ত্রণে সংসদ ভবন পরিদর্শনে কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির আমন্ত্রণে জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।

এ সময় বিদ্যালয়ের ৪২ জন শিক্ষার্থী, ৫ জন শিক্ষক-শিক্ষিকা এবং ২ জন অভিভাবক সদস্যসহ মোট ৪৯ জনের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে উপস্থিত হন।

সংসদ ভবনে পৌঁছালে প্রতিনিধি দলের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। শিক্ষার্থীরা জাতীয় সংসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং সংসদীয় কার্যক্রম, গণতন্ত্র ও আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

এ ছাড়া প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্পিকার মেজর হাফিজের সঙ্গেও সাক্ষাৎ করেন বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে।

সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা বলেন, জাতীয় সংসদ ভবন সরেজমিনে দেখার অভিজ্ঞতা তাদের জন্য অত্যন্ত আনন্দের ও শিক্ষণীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় কার্যক্রম সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করবে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যরা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দিতে সংসদ ভবন পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির এমন আমন্ত্রণ ও সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন