Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিপাত জাহানের যোগদান

Icon

কুমিল্লা (দক্ষিণ জেলা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিপাত জাহানের যোগদান

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ২৪তম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিফাত জাহান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় মনোহরগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিলন চাকমা নবাগত ইউএনও রিফাত জাহানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নেন। পরে তিনি নবাগত ইউএনওর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

নবাগত ইউএনও রিফাত জাহান এর আগে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

নতুন দায়িত্ব গ্রহণের পর ইউএনও রিফাত জাহান মনোহরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি দায়িত্ব পালনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন