Logo
Logo
×

সারাদেশ

কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। একটি প্রতারণা মামলায় তার দুই বছরের কারাদণ্ড হয়েছিল। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম।

কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে সঠিক পাওয়া গেলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল সোয়া ৫টার দিকে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান।

প্রসঙ্গত, একটি মামলায় গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বিদিশাকে আদালতে হাজির করা হয়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন