Logo
Logo
×

সারাদেশ

খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে আবুল কালাম, অভিনন্দন মোহাম্মদ সোহাগের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম

খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে আবুল কালাম, অভিনন্দন মোহাম্মদ সোহাগের

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ সোহাগ।

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সংসদীয় আসনের জনপ্রতিনিধি অ্যাডভোকেট আবুল কালাম খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ায় এ অভিনন্দন জানান বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মোহাম্মদ সোহাগ।

জাতীয় সংসদে গত ৬ সেপ্টেম্বর খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সালাম পিন্টুকে। নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এই গুরুত্বপূর্ণ কমিটির অন্যতম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

দেশের খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, খাদ্যশস্যের মজুত ও সরবরাহসহ খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও তদারকিতে এই স্থায়ী কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে খাদ্যশিল্প ও ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র নারায়ণগঞ্জের একজন সংসদ সদস্য এই কমিটিতে অন্তর্ভুক্ত হওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অ্যাডভোকেট আবুল কালামকে অভিনন্দন জানিয়ে আলহাজ মোহাম্মদ সোহাগ তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন। দেশের খাদ্য খাতের পাশাপাশি নারায়ণগঞ্জের আটা-ময়দা ও খাদ্যশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে—এমন প্রত্যাশাও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলে রয়েছে।

আলহাজ মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপের এমডি, বর্তমানে তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ব্যবসাকেন্দ্র নিতাইগঞ্জের আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

এদিকে, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে খাদ্যমন্ত্রী আফরোজা খানম পদাধিকারবলে সদস্য হিসেবে রয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন জয়পুরহাট-২ আসনের মোহাম্মদ আব্দুল বারী, ঢাকা-১৯ আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা-১ আসনের খন্দকার আবু আশফাক, সংরক্ষিত মহিলা আসন-২৩-এর ফেরদৌসী আহমেদ, পাবনা-৪ আসনের মোহাম্মদ আবু তালেব মন্ডল, গাইবান্ধা-২ আসনের মোহাম্মদ আব্দুল করিম এবং সংরক্ষিত মহিলা আসন-৪৩-এর শামছুন্নাহার বেগম।

অ্যাডভোকেট আবুল কালামের নতুন এই দায়িত্ব নারায়ণগঞ্জের খাদ্যশিল্প ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি সংসদীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন