Logo
Logo
×

সারাদেশ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর

গাজীপুরে বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তুলে প্রধানমন্ত্রী ও তার বাবা-মাকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে গ্রেপ্তার হওয়া আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক রাকিবুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামিন আবেদন খারিজ হওয়ায় সিফাতকে কারাগারে পাঠানো হয়েছে। তার আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি দাবি করেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সিফাতের বক্তব্য মামলার এজাহারে উল্লেখ নেই এবং তাকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে এবং তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান জানান, সিফাত এনসিপির একজন সক্রিয় কর্মী এবং তাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর রাতে গাজীপুরের বাসা থেকে সিফাতকে আটক করা হয়। পরে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৪ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এদিকে সিফাতের অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত করে ভিন্ন চিত্র পেয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্ত প্রতিবেদনে দেখা গেছে, তার পরিবারের তিনটি আবাসিক মিটারে মে থেকে আগস্ট পর্যন্ত মোট ২ হাজার ৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে। এর বিপরীতে বিল এসেছে ১৬ হাজার ২৭৩ টাকা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন