Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে মাদক আইনের ৪ মামলায় ৪ জনের কারাদণ্ড

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

শেরপুরে মাদক আইনের ৪ মামলায় ৪ জনের কারাদণ্ড

বগুড়ার শেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর পৃথক চার মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দায়ের করা মামলাগুলোর শুনানি শেষে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শেরপুর পৌর এলাকার জগন্নাথপাড়ার শফিউল আলম বাবু (৪৮), উত্তরসাহাপাড়ার রানা শেখ (৪০), খন্দকারটোলার রেজাউল করিম (৩৬) এবং ধনকুন্ডি এলাকার গোবিন্দ কুমার দাস (২৬)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৃথক চার মামলায় শফিউল আলম বাবুকে ৩০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, রানা শেখকে ২০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রেজাউল করিমকে ২০০ টাকা অর্থদণ্ডসহ তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি গোবিন্দ কুমার দাসকে ২০০ টাকা অর্থদণ্ডসহ ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এবং শেরপুর থানা-পুলিশ সহযোগিতা করেন।

শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দায়ের করা পৃথক মামলাগুলোর শুনানি শেষে তিনি আসামিদের বিরুদ্ধে এসব দণ্ডাদেশ দেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন