Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর করল উত্তেজিত কৃষকরা

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পিএম

কুড়িগ্রামে সার না পেয়ে ডিলারের গুদাম ভাঙচুর করল উত্তেজিত কৃষকরা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় চাহিদা অনুযায়ী সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কৃষকেরা একটি সার ডিলারের গুদামের টিনের বেড়া ভাঙচুর করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে কচাকাটার একটি সার ডিলার পয়েন্টের সামনে দুপুর পর্যন্ত প্রয়োজনীয় সার কিনতে ভিড় করেন স্থানীয় কৃষকেরা। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে সার না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। পরে সার সরবরাহে অনিয়মের অভিযোগ তুলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয় কৃষক মো. রবিউল ইসলাম, মো. জাহিদুল ইসলামসহ কয়েকজন কৃষক অভিযোগ করেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা প্রয়োজনীয় সার পাচ্ছিলেন না। এতে একপর্যায়ে কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ কৃষকেরা একপর্যায়ে ডিলারের গুদামের দিকে এগিয়ে যান। এ সময় উত্তেজনা চরমে পৌঁছালে গুদামের টিনের বেড়া ভাঙচুর করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পরিস্থিতি শান্ত হয়। তবে সার সরবরাহ নিয়ে কৃষকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ এখনও রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কৃষক ও স্থানীয়দের অভিযোগ, আমন মৌসুমে ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় সার না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে সার না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। এতে সময়মতো জমিতে সার প্রয়োগ করতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস বলেন, "কৃষকরা সকাল ৭টায় ডিলার পয়েন্টে অপেক্ষা করতে থাকে। ডিলার দেরিতে আসলে হুড়োহুড়ি শুরু করে কৃষকরা। এসময় একজন কৃষক ঘুষি মেরে টিনের বেড়া ভেঙে ফেলে। এসময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি শান্ত করাররচেষ্টা করে।" 

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, "কৃষকরা সময়মতো সার না পেয়ে মুলত ভাংচুর চালায়। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা ডিরারদের বলেছি কোন অনিয়ম মেনে নেয়া হবে না।" 

কৃষকদের দাবি, সার সংকটের অজুহাতে কৃষকদের হয়রানি বন্ধ করে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন