Logo
Logo
×

সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ জনের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ জনের

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সিদ্দিক (৭০) ওই এলাকার আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। পিয়াস (৮) তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি (৬) তার মেয়ে সুমি আক্তারের সন্তান। 

স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। প্রথমে বৃদ্ধ পানিতে নামার পর ডুব দেন। বেশ কিছুক্ষণ পরও তিনি পানির ওপর না ওঠায় নাতি পিয়াস ও নাতনি পপি তাকে খুঁজতে পানিতে নামে। একপর্যায়ে তারাও পানিতে ডুবে যায়। এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক স্ট্রোকে আক্রান্ত হয়ে আর উঠতে পারেননি। তাকে বাঁচাতে গিয়ে দুই নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যায়।

শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন