Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় ৫০০ গাছের চারা রোপণ, আরও ৩ হাজার রোপণের উদ্যোগ

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম

কলমাকান্দায় ৫০০ গাছের চারা রোপণ, আরও ৩ হাজার রোপণের উদ্যোগ

নেত্রকোনার কলমাকান্দায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৫০০টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বামনগাঁও এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও ইউপি নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী মোস্তাক আহমেদ পলাশের ব্যক্তিগত অর্থায়নে কর্মসূচিটি আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, খারনৈ ইউনিয়নের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও ৩ হাজার গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি রোপণ করা চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মোস্তাক আহমেদ পলাশ বলেন, ‘বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।’

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং কর্মসূচির সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন