Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে ২ হাজার আইফোন ও ল্যাপটপসহ প্রতারক চক্রে জড়িত ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পিএম

কক্সবাজারে ২ হাজার আইফোন ও ল্যাপটপসহ প্রতারক চক্রে জড়িত ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রে জড়িত অভিযোগে কক্সবাজারে আটক চীনের ৬ নাগরিককে কারাগারে প্রেরণ

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সাথে জড়িত চীনের ৬ নাগরিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

শুক্রবার বিকাল সন্ধ্যা ৬ টায় রামু থানার পুলিশ সংশ্লিষ্ট মামলায় আটক ৬ জনকে কক্সবাজার আদালতে উপস্থাপন করে। কক্সবাজার চীপ জুডিশিয়াল আদালতের বিচারক আসাদ উদ্দিন মো. আসাদ স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের আদালাতে পাঠানোর আদেশ দেন।

এব্যাপারে আদালত পুলিশ, জেলা পুলিশ ও রামু থানা পুলিশ কোন বক্তব্য দিতে রাজী নন।

এর আগে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের কলাতলি এলাকার হোটেল সি-প্যালেস থেকে তাদের আটক করা হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।

তিনি শুক্রবার বিকালে জানান, অভিযানে ১৯৩৮টি আইফোন এবং অন্তত ৩০টি ল্যাপটপ এবং দেশি পুলিশের ব্যবহৃত যোগাযোগ সরঞ্জামের মতো কিছু বস্তু উদ্ধার করা হয়েছে।রামু থানার অভিযোগের সূত্র ধরে ঢাকার পুলিশের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অনলাইন প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট আড়াই শতাধিক সদস্য কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে রয়েছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

অহিদুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের ধরন অনলাইন প্রতারণা এবং সাইবার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রায় ২০০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানি নাগরিক কক্সবাজারের মেরিন ড্রাইভের দুটি হোটেল ভাড়া নিয়ে অবস্থান করে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন।

হোটেল সী-প্যালেস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৬ অগাস্ট চীনা নাগরিকদের একটি দল হোটেলটিতে ওঠে। বৃহস্পতিবার রাতে পুলিশের অভিযানের সময় তাঁদের কয়েকজনকে আটক করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন