Logo
Logo
×

সারাদেশ

মনোহরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

মনোহরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।

শুক্রবার সকালে উপজেলা হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার ইউপি নির্বাচনে যারা প্রার্থী হতে চান, আপনাদের রাজনীতির সিএস,আরএস, বিএস খতিয়ান নিয়ে আসবেন অর্থাৎ কে কত হামলা মামলার শিকার হয়েছেন তার দলিল নিয়ে আসবেন। এবারের ইউপি নির্বাচনে ফ্যাসিস্ট আমলে মামলা হামলার শিকার ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শকে ধারণ করে দেশ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্থানীয় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান তারা।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ নেতাকর্মীরা। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন