Logo
Logo
×

সারাদেশ

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের ধারা গ্রামের হোসেন আলীর ছেলে আ. রাজ্জাক, পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী বাংলা পরিবহণের যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আলালপুর এলাকা পর্যন্ত আসতেই ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী আ. রাজ্জাক মারা যান। এ সময় আহত হয় অন্তত ১০ জন। তাদের মধ্যে ৬ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আল আমিন বলেন, আহত অবস্থায় হাসপাতালে ৬ জনকে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন