Logo
Logo
×

সারাদেশ

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি রোধে গুরুত্বারোপ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম

আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, বাল্যবিবাহ ও চুরি-ডাকাতি রোধে গুরুত্বারোপ

বগুড়ার শেরপুর উপজেলায় আগস্ট ২০২৬ মাসের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, বাল্যবিবাহ, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদকের বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ সময় রাজনৈতিক ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন