Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে হিরা মিয়া (২৮) এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বেশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে সফিউর রহমান শুভ (২৩)।

নিহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টার দিকে পাটেশ্বরী বাজার এলাকায় ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম শহরের দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের কয়েকজন আরোহী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হিরা মিয়া ও সফিউর রহমান শুভর অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পাটেশ্বরী বাজারের ওষুধ ব্যবসায়ী মমিনুল ইসলাম বলেন, রাত ১১টার দিকে ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম শহরের দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির সব আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে হিরা মিয়া মারা যান। অপরজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন