Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা শিল্পকলা একাডেমি কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে. এম. মাহবুবার রহমান হারেজ, সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, আবৃত্তি বিভাগের প্রশিক্ষক ইফতেখার আলম ফরহাদ এবং সংগীত বিভাগের প্রশিক্ষক সৌরভ অধিকারী শুভ।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান বাবু, সংগীত বিভাগের প্রশিক্ষক সেলিনা সুলতানা লিখন, আয়েশা সিদ্দিকা অনন্যা, জেসমিন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।

‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত এ সাংস্কৃতিক আয়োজনে শিক্ষার্থীদের জন্য সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় ও একক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে উপজেলা শিল্পকলা একাডেমির সংগীত বিভাগের প্রশিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত বিভিন্ন গান পরিবেশন করেন। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহ তৈরি হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন, সাহিত্য ও সংগীতের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবিক মূল্যবোধ, সাম্য ও সৃষ্টিশীলতার বার্তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন