Logo
Logo
×

সারাদেশ

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ জন আহত

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

পদ্মা সেতুর ঢালে বাস উল্টে ৮ জন আহত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আটজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুর ১টা ৩৭ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে খবর আসে যে মাগুরা থেকে ঢাকাগামী একটি বাস পদ্মা সেতুর ঢালে দুর্ঘটনায় পড়ে। খবর পেয়ে দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন— মাগুরার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের আরাফাত (১৩)।

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। বাসটির প্রকৃত গতিবেগ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন