Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের যোগদান

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম

শেরপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনের যোগদান

বগুড়ার শেরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। রোববার (৩০ আগস্ট) সকালে তিনি শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন কর্মস্থলে যোগদানের সময় উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। এ সময় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন সহকারী কমিশনার (ভূমি)কে অভিনন্দন জানান।

যোগদানকালে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. ইকবাল হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রফিকুল ইসলাম ও মোছা. নুরজাহান বেগম, নাজির কাম-ক্যাশিয়ার মো. রাকিবুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মো. মামুনূর রহমান, কম্পিউটার অপারেটর মো. সাজেদুর রহমান সৈকত ও কামরুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন এর আগে বগুড়ার ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি বদলির আদেশের পর তিনি শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিয়ে নতুন দায়িত্ব গ্রহণ করেন।

নতুন দায়িত্বে তিনি শেরপুর উপজেলার ভূমি ব্যবস্থাপনা, ভূমি সংক্রান্ত সেবা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন