Logo
Logo
×

সারাদেশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সোহাগ মিয়া (২০) চিমটিবিল সীমান্ত এলাকার শফিক মিয়ার ছেলে।

নিহতের চাচা আব্দুল কাদির বলেন, সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু রাখতে গেলে বিএসএফ অতর্কিতভাবে তার ওপর গুলি চালায়। খবর পেয়ে খোঁজাখুঁজি করে সীমান্ত এলাকা থেকে তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ হাসপাতালে রয়েছে। নিহেতর সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন