Logo
Logo
×

সারাদেশ

আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১০:১০ পিএম

আমি নির্বাচিত হলে মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নয়: চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিন বলেছেন, নির্বাচিত হলে ইউনিয়নে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্রা নূর-এ জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মসজিদের উন্নয়নকাজে সহযোগিতা হিসেবে ১০ টন ক্ষমতাসম্পন্ন দুটি শীতাতপনিয়ন্ত্রিত (এসি) অনুদান দেওয়ার ঘোষণা দেন আশরাফ উদ্দিন।

মতবিনিময় সভায় তিনি বলেন, জনপ্রতিনিধি হওয়ার লক্ষ্য ক্ষমতা অর্জন নয়! জনগণের সেবা ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান। সততা, জবাবদিহি ও মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি উন্নত ও শান্তিপূর্ণ মোগরাপাড়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, মসজিদসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।

আশরাফ উদ্দিন বলেন, জনগণের সমর্থন পেলে উন্নয়ন, সেবা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করবেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন