Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:০৭ পিএম

কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় শ্রমিকদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের হলরুমে কলমাকান্দা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলমাকান্দা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক লস্কর মো. তসলিম।

সমাবেশটি সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা।

এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামাল উদ্দিন, কলমাকান্দা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হাশেম ও বিশেষ উপদেষ্টা আমানুল ইসলাম।

সমাবেশে শ্রমিকদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণের বিষয় তুলে ধরে বক্তব্য দেন শ্রমিক নেতা মতিউর রহমান, এসকে আল-আমিনসহ অনেকে।

বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সমাবেশে কলমাকান্দা রিক্সা ও রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন