Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫টি পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫টি পাইপগান, গুলির খোসা ও গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার এলাকায় পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১। শুক্রবার(২৮ আগস্ট) রাত ৩:০০ ঘটিকার সময় তারাবো পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মো: নাঈম উল হক।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল তারাবো এলাকার ওই পরিত্যক্ত ভবনে অভিযান চালায়। র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক স্পট থেকে কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ওই ভবনে তল্লাশি চালিয়ে ৫টি পাইপগান, ৩ রাউন্ড গুলির খোসা এবং ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন