Logo
Logo
×

সারাদেশ

মানিকগঞ্জে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৯ পিএম

মানিকগঞ্জে হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

মানিকগঞ্জে ২০০৯ সালের আলোচিত হিরন হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ৮ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড  এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাছিম বিল্ল্যাহ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিডিউটর (এপিপি) বুলবুল আহমেদ গোলাপ।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মর্জিনা, ফালানী, মিজান খান, রুস্তম খান, সবুজ আহমেদ, সেলিম মিয়া, আনিস ও রফিক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৭ অক্টোবর রাতে সাটুরিয়ার রাইল্যা গ্রামের আব্দুল মজিদ হিরন নামাজ ও খাওয়া শেষে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ধলেশ্বরী নদীর পশ্চিম পাড়ের একটি মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এজাহারে হিরনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৭ জন আসামির সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ৮ আসামিকে যাবজ্জীবন ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন। এ মামলায় অন্য ৭ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এছাড়াও মামলা চলাকালে মারা গেছেন আরও ২ আসামি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) বুলবুল আহমেদ গোলাপ বলেন, এটি ২০০৯ সালের আলোচিত হিরন হত্যা মামলা। ২০০৯ সালে সন্ধ্যায় ওই আসামিরা তার বাড়ির পাশের একটি মেশিন ঘরে নিয়ে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে মেরে ফেলে। এই মামলায় ১৭ জন আসামি ছিলেন এবং ২৪ জন সাক্ষী ছিলেন। আমরা ২৪ জন সাক্ষীকেই আদালতে হাজির করতে পেরেছি। আজ এই মামলার রায় ঘোষণা হয়েছে। ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে আমরা অত্যন্ত খুশি। দীর্ঘদিন পরে হলেও একটি সুষ্ঠু রায় ঘোষণা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন