Logo
Logo
×

সারাদেশ

১৪ ঘন্টা ব্যবধানে মা-বাবাকে হারিয়ে বাকরুদ্ধ পুলিশ সদস্য

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৪০ পিএম

১৪ ঘন্টা ব্যবধানে মা-বাবাকে হারিয়ে বাকরুদ্ধ পুলিশ সদস্য

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আহমেদ হোসেন এর স্ত্রী সোয়া বিবির (৮২) মৃত্যু বরণ করেন রবিবার রাত সাড়ে ৯ টার দিকে। খবর পেয়ে ঢাকায় কর্মরত পুলিশ কনস্টেবল সন্তান কামাল হোসেন ছুটে আসেন গ্রামে। মায়ের মৃত্যুর শোকে শোকাহত পুত্র। চলছিল জানাজা ও দাফনের প্রস্তুতি। কিন্তু এর মধ্যে সোমবার দুপুর ১২ টার দিকে মৃত্যু বরণ করেন বাবা আহমেদ হোসেন (৯০)ও।

১৪ ঘন্টা ব্যবধানে মা-বাবাকে হারিয়ে এখন বাকরুদ্ধ পুলিশ সদস্য কামাল হোসেন।

সোমবার মাগরিবের নামাজের পর দুই জনের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

পুলিশ সদস্য কামাল হোসেন বলেন, আমার মা এক বছর ধরে অসুস্থ ছিলেন, আমার বাবা সুস্থ ছিলেন, মায়ের মৃত্যুতে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যান। মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই, মাত্র প্রায় ১৪ ঘণ্টার ব্যবধানে তাঁর বাবারও মৃত্যু হয়।

পরপর বাবা-মাকে হারিয়ে চরম শোকের মধ্যে পড়েছেন পুলিশ সদস্য কামাল ও তাঁর পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রঙ্গিখালীর পরিবেশ।

একসঙ্গে দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর পর স্বামীরও মৃত্যু হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে। স্বজন ও স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন