Logo
Logo
×

সারাদেশ

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, সংঘর্ষে আহত ১০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায় এবং সামনে বসা এমপির চাচার পা কেটে যায়। আমির হামজা নিজেও মাথায় আঘাত পেয়েছেন। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ চলাকালে আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে অতর্কিত হামলা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত-শিবিরের ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হন। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ অভিযোগ করেন, আমির হামজা তাদের সংগঠনকে নিয়ে তুচ্ছ মন্তব্য করেছেন। এর প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল চলছিল। অন্যদিকে এমপি আমির হামজা দাবি করেন, তার গাড়িতে লাঠি ও হকিস্টিক দিয়ে হামলা চালানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় মামলা করবেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন