Logo
Logo
×

সারাদেশ

বারহাট্টায় জুয়ার আসর থেকে দুই ইউপি মেম্বারসহ ৫ জন গ্রেপ্তার

Icon

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

বারহাট্টায় জুয়ার আসর থেকে দুই ইউপি মেম্বারসহ ৫ জন গ্রেপ্তার

নেত্রকোনার বারহাট্টায় দোকানে বসে জুয়া খেলার সময় ইউনিয়ন পরিষদের দুই সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতের প্রথম প্রহরে উপজেলার আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকারাস্তা সংলগ্ন মেম্বার মার্কেটের একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হরিয়াতলা গ্রামের নবীনেওয়াজের ছেলে ও আসমা ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়া (৫০), একই গ্রামের আলতাফুর রহমান আলতুর ছেলে সাব্বির আহমেদ (৩২), উপেন্দ্র চন্দ্র বিশ্বশর্মার ছেলে হিরেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা (৪২), ছয়গাঁও গ্রামের সামছুদ্দিনের ছেলে ও আসমা ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদুল হক হীরা (৪০) এবং চানফর আলীর ছেলে একদিল মিয়া (৩৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামের পাকারাস্তা সংলগ্ন মেম্বার মার্কেট এলাকায় দীর্ঘদিন ধরে জুয়া খেলার আসর বসার অভিযোগ ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে সাব্বির আহমেদের দোকানে জুয়ার আসর বসে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বারহাট্টা থানা-পুলিশ। এ সময় জুয়া খেলার অভিযোগে দুই ইউপি সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, জুয়া ও মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, বারহাট্টা থানায় জুয়া খেলা সংক্রান্ত এটি প্রথম মামলা। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন