Logo
Logo
×

সারাদেশ

ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

হাটহাজারী সিটি সেন্টার ও এন জহুর সেন্টারের মালিক, ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। চট্টগ্রামের অর্থ ঋন আদালত ২ এর বিচারক সেঁজুতি জান্নাত ' বৃহস্পতিবার  এই আদেশ দেন। 

আদালতের আদেশ অনুযায়ী, সরওয়ার মুর্শেদ সোস্যচ ইসলামী ব্যাংকের ১৪ কোটি টাকা  ঋণ পরিশোধ না করা  পর্যন্ত তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা বহাল থাকবে ।

বিষয়টি নিশ্চিত করেছেন, অর্থ ঋন আদালত -২ এর পেশকার রেজাউল করিম।

তিনি বলেন, ব্যাংকের খেলাপী ঋণের মামলায় সরওয়ার মুর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। আদেশের কপি পেলে বিস্তারিত জানাবো।

খোঁজ নিয়ে জানা যায়, সোসাল ইসলামী ব্যাংক চকবাজার শাখা সরওয়ার মুর্শেদের কাছে  ১৪ কোটি টাকা পাওনা রয়েছে। দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া সরওয়ার মোর্শেদ বঙ্গবন্ধু পরিষদ আগে আহবায়ক বলে ।তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী কযেকটি মামলাও রয়েছে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন