Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম

শেরপুরে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বগুড়ার শেরপুরে দেশের ঐতিহ্যবাহী ও বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বেলা ১১টায় শেরপুর প্রেসক্লাবে দৈনিক করতোয়া পত্রিকার শেরপুর প্রতিনিধি মো. আকরাম হোসেনের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আয়োজনে বক্তারা বলেন, ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর থেকে দৈনিক করতোয়া দীর্ঘ পথ পাড়ি দিয়ে বর্তমানে একটি জাতীয় পর্যায়ের পত্রিকায় পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানুষের কথা তুলে ধরা এবং দেশের বিভিন্ন প্রান্তের খবর পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাঁরা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল, উপজেলা বিএনপির অন্যতম নির্বাহী সদস্য হাসানুল মারুফ শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নিলু, প্রভাষক মিজানুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সনাতন কুমার সরকার, খোলা কাগজের প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, দৈনিক গণমুক্তির প্রতিনিধি নজরুল ইসলাম জাকি, দৈনিক দিনকালের প্রতিনিধি শহিদুল ইসলাম শাওন, এনটিভির প্রতিনিধি জাহিদ হাসান, আব্দুল মোমিন, রুহুল আমিন ডনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতিতে কেক কেটে ও একটি র‌্যালী বিশ্বরোড প্রদক্ষিণের মাধ্যমে  দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। এ সময় উপস্থিত সবাই পত্রিকাটির দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন