চট্টগ্রামে র্যাবের অভিযানে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১২:২৬ পিএম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭। সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শুল্ক ও কর ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট মজুদ করে বিক্রি করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের একটি ভবনে তল্লাশি চালানো হয়। এ সময় ভবনের কয়েকটি কক্ষ থেকে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের চোরাই বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান জানান, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ ও কেনাবেচার সংবাদের ভিত্তিতেই অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত সিগারেট জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।



