বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:০৭ পিএম
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের হাতে পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘরের চাবি তুলে দেন।
এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন।



