Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজার সৈকতে প্রাণ গেল পর্যটকের

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

কক্সবাজার সৈকতে প্রাণ গেল পর্যটকের

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ডুবে ইয়াসিন আরাফাত নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুব আলম।

ইয়াসিন আরাফাত (২০) কক্সবাজার পৌরসভার পেশকার পাড়ার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে মাহবুব আলম বলেন, সকালে ইয়াসিন আরাফাতসহ স্থানীয় কয়েকজন বন্ধু মিলে সাগরে গোসল করতে নামেন। এক পর্যায়ে সাগরের তীব্র ঢেউয়ের টানে ইয়াসিন ভেসে যেতে থাকে। এসময় ঘটনাস্থলে উপস্থিত বন্ধুদের শোর চিৎকার শুনে লাইফ গার্ড কর্মীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঘটনাটি শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এর আগে, গত ২৪ জুলাই কক্সবাজার সাগরে গোসলে নেমে হেলাল উদ্দিন নামের খুলনার এক পর্যটক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১৫ দিন পরও তার কোনো ধরনের সন্ধান মিলেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন