Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত ১

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম

নরসিংদীতে প্রাইভেটকার ও সিএনজির সংঘর্ষে নিহত ১

নরসিংদীর শিবপুরে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারের সংঘর্ষে শেখ মোহাম্মদ ইলিয়াস নামে একজন যাত্রী নিহত হয়েছে। এসময় আরও চারজন আহত হয়েছেন। 

বুধবার (৫ আগস্ট) দুপুরে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মোহাম্মদ ইলিয়াস শিবপুর উপজেলার বান্দারদিয়া এলাকার শেখ মোহাম্মদ ঈমাম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- শিবপুর উপজেলার পুরান্দিয়া এলাকার আবুবকর সিদ্দিক (৬৫), দত্তেরগাঁও এলাকার পাবেল (৪৩), সাইদুর রহমান খান (৫০) এবং মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার সিএনজিচালক হাদিস মিয়া (৩৪)। আহত চারজন বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শিবপুর মডেল থানার ওসি কোহিনূর মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রীয়াধীন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন