Logo
Logo
×

সারাদেশ

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

Icon

সুমন সরদার, গৌরনদী

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে 'জুলাই গণঅভ্যুত্থান দিবসে পুরষ্কার বিতরন করা হয়

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আজ ৫ই আগস্ট যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক এই দিবসের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব ও প্রধান আলোচনা করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা মোঃ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক জওহর লাল পাল, সহকারী অধ্যাপক আলীমুজ্জামান খান এবং সহকারী প্রধান শিক্ষক আলী আজীম খান পলাশ প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দেশ ও সমাজ গঠনে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন