Logo
Logo
×

সারাদেশ

নারী ও শিশুর মৃত্যু

সালথায় ইঁদুরের গর্তে হাত দিতেই সাপের ছোবল

Icon

সাজ্জাদ হোসেন,সালথা

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১০:১৮ এএম

সালথায় ইঁদুরের গর্তে হাত দিতেই সাপের ছোবল

৩ বছর বয়সী এক শিশু মারা গেছে

ফরিদপুরের সালথায় ইঁদুরের গর্তে হাত ও পা দিতে গিয়ে  সাপের ছোবলে সরস্বতী মণ্ডল (৪২) নামে এক নারী ও সাকিবা আক্তার নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ওই নারী ও শিশুটি মারা যায়।

মৃত সরস্বতী মণ্ডল হলেন- উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও শিশু সাকিবা হলো- একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্যার মেয়ে। ওই নারী ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খন্দকার সাইফুর রহমান।

মৃত সরস্বতী মণ্ডলের পরিবার জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশে গিয়ে কাজ করার একটি ইঁদুরের গর্তে পা ঢুকিয়ে দেন সরস্বতী। এ সময় ওই গর্তে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে মৃত শিশু সাকিবার পরিবার জানান, মঙ্গলবার দুপুরে সোনাতন্দী গ্রামে নিজ বাড়ির পাশে খেলাধুলা সময় ইঁদুরের গর্তে হাত দিলে বিষাক্ত সাপে ছোবল দেয় শিশু সাকিবাকে। পরে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে সাপে ছোবল কোনো আলামত নেই বলে জানান। কিন্তু শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন