সোনারগাঁয়ে কেক কেটে এনআরবি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৬ পিএম
দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক লিমিটেডের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সোনারগাঁয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার আম্বিয়া প্লাজায় অবস্থিত এনআরবি ব্যাংকের, মোগরাপাড়া শাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এনআরবি ব্যাংক, মোগরাপাড়া শাখার ম্যানেজার মো. ইউছুফ পাটোয়ারী রিপন। এ সময় তিনি ব্যাংকের গ্রাহকসেবার মান আরও উন্নত করা এবং আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। এ সময় তারা পরস্পরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন এবং এনআরবি ব্যাংকের ধারাবাহিক সাফল্য, সমৃদ্ধি ও গ্রাহকসেবার আরও উন্নতি কামনা করেন।
আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।



