Logo
Logo
×

সারাদেশ

আলোচনা সভায় বক্তারা

‘মাদককে না বলো, সমাজকে রক্ষা করো’

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

‘মাদককে না বলো, সমাজকে রক্ষা করো’

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মির্জাপুর ৮নং ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠন কতৃক আয়োজিত এলাকার সচেতন মহল এলাকায় মাদক, ইভটিজিং, জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলের লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেন।

এ সময় বক্তারা এসব সামাজিক অপরাধের বিরুদ্ধে তাদের বক্তব্যে একাগ্রতা প্রকাশ করেন এবং এই সব অপরাধের সামাজিক শাস্তি নির্ধারণ করেন।

একজন মাদকাসক্ত শুধু নিজেই অসুস্থ ও ধ্বংস হয় না। সে একটি পরিবারের শান্তি ও স্বস্তি কেড়ে নেয়। সমাজকে অসুস্থ করে ফেলে। তাই দুই-একটা এলাকা দিয়ে মাদকের অপব্যবহার রোধ করা যাবে না। সবাই মিলে মাদক প্রতিরোধে এগিয়ে এলে তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব।

গতকাল শনিবার মির্জাপুর বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক এর সভাপতিত্বে ও সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ঝলম দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্লা, মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি জাহাঙ্গীর আলম, মাস্টার দেলোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে সবার আগে পরিবারকে এগিয়ে আসতে হবে। সন্তান কখন ঘরে ফেরে, কখন ঘুমায়, কখন ওঠে, কার সঙ্গে বন্ধুত্ব করে এগুলো সম্পর্কে সজাগ থাকতে হবে। সমাজের সচেতন অংশকে প্রশাসনের সহযোগিতা নিতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন