Logo
Logo
×

সারাদেশ

দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

Icon

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম

দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক

নেত্রকোণার দুর্গাপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাবা ও মেয়েকে আটক করা হয়েছে। তবে পুলিশের দাবি, জব্দ করা ফেনসিডিলের প্রকৃত মালিক অভিযানের সময় পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে পৌর শহরের বাগিচাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন কাচারিমোড় এলাকার শফিকুল ইসলাম (৫৬) এবং তাঁর মেয়ে নাজমুন নাহার খানম (২৩)। নাজমুন নাহার বাগিচাপাড়া এলাকার বাসিন্দা জলিল আকন্দের স্ত্রী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে একটি দল জলিল আকন্দের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জলিল আকন্দ পালিয়ে যান। পরে তাঁর স্ত্রী নাজমুন নাহার ও শ্বশুর শফিকুল ইসলামকে আটক করা হয়।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) হাফিজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, উদ্ধার হওয়া ফেনসিডিলের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে আটক দুজনকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন