Logo
Logo
×

সারাদেশ

হাটহাজারীতে সাত ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

Icon

হাটহাজারী ( চট্টগ্রাম) সংবাদদাতা

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম

হাটহাজারীতে সাত ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ঔষধ বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের অপরাধে সাত প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যায় হাটহাজারী বাস স্ট্যান্ড ও কাছারি সড়কে বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, হাটহাজারী বাস স্ট্যান্ড ও কাছারি সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়/সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট লাইসেন্স না রাখা, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়, ঔষধ বিষয়ক মিথ্যা নিশ্চয়তা প্রদান, রেফ্রিজারেটরে সঠিক তাপমাত্রা না থাকাসহ বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় মেসার্স ফেরদৌস ফার্মেসি, মেসার্স আল মক্কা ফার্মেসি, মেসার্স নিউ খাজা ফার্মেসি, মেসার্স আল মদিনা ফার্মেসি, আল রহমান ফার্মেসি, মায়া ফার্মেসি ও আল আমিন ড্রাগ হাউসকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় চট্টগ্রাম ঔষধ প্রশাসন অধিদপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনী সহযোগিতায় করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন