Logo
Logo
×

সারাদেশ

অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ

Icon

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম

অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ

কক্সবাজারের ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের আওতাধীন এলাকায় অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। কোনো ধরনের পূর্ব ঘোষণা বা বিদ্যুৎ ব্যবহার দৃশ্যমানভাবে বৃদ্ধি না পেলেও আগের তুলনায় প্রায় দ্বিগুণ বিল আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী অসংখ্য গ্রাহক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় গত কয়েক মাস ধরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। সাধারণ ও নিম্নবিত্ত গ্রাহকদের দাবি, আগে যেখানে প্রতি মাসে নির্দিষ্ট হারে বিল পরিশোধ করতে হতো, বর্তমানে একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও প্রিপেইড ও পোস্টপেইড—উভয় ধরনের মিটারেই অনেক বেশি বিল আসছে।

একই ধরনের অভিযোগ করেছেন এলাকার গৃহিণীরাও। তাদের ভাষ্য, একদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির এই সময়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। ঈদগাঁওর বিভিন্ন পাড়া-মহল্লায় এখন অস্বাভাবিক বিদ্যুৎ বিলই আলোচনার প্রধান বিষয় হয়ে উঠেছে। গ্রাহকদের অভিযোগ, বিষয়টি নিয়ে জোনাল অফিসে যোগাযোগ করেও সন্তোষজনক কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

ভুক্তভোগীদের অভিযোগ, মিটার রিডিংয়ে অনিয়ম, ভুল বিল প্রস্তুত কিংবা অন্য কোনো ত্রুটির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ এবং অতিরিক্ত বিল আদায় বন্ধের দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকার শত শত মানুষ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তাদের ক্ষোভ ও অভিজ্ঞতার কথা তুলে ধরছেন।

ভুক্তভোগী গ্রাহকরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন