Logo
Logo
×

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূণ্যরেখায় স্থলমাইন বিস্ফোরণ বাংলাদেশী এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়েছে।

মঙ্গলবার দুপুরে সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর পিলারের জারুলিয়াছড়ির আগা নামক স্থানের এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।

আহত যুবকের নাম আবদুল করিম (২৩), তিনি  নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড়ের জারুলিয়াছড়ি গ্রামের মাকবুল হোসেনের ছেলে। তাকে বর্তমানে কক্সবাজারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার তথ্য জানিয়েছেন স্থানীয়রা।

বিষয়টি নিয়ে কথা বলতে রাজী হননি বিজিবি।

তবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্বে থাকা উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: মাহবুব ইলাহী জানান, বিষয়টি তিনি নানাভাবে জেনেছেন। ওই এলাকার ইউপি সদস্যকে বিস্তারিত তথ্য সংগ্রহের দায়িত্ব দেয়া হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন