Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও অবৈধ ব্যবসা দমনে আইনশৃঙ্খলা কমিটির সভা

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও অবৈধ ব্যবসা দমনে আইনশৃঙ্খলা কমিটির সভা

বগুড়ার শেরপুরে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নিয়ন্ত্রণ, আন্ডারপাস ব্রিজের নিচে অবৈধ ব্যবসা উচ্ছেদ এবং উল্টো পথে যানবাহন চলাচল বন্ধসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নুল আবেদীন, হাইওয়ে পুলিশ ইন্সপেক্টর আইয়ুব আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে আরও সচেতন ও সক্রিয়ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদকাসক্তি ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া মহাসড়কের আন্ডারপাস ব্রিজের নিচে গড়ে ওঠা অবৈধ ব্যবসা অপসারণ এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সড়কে উল্টো পথে যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও আইন প্রয়োগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন